শাইখ সালিহ্ আল-উসায়মীন (রাহিমাহুল্লাহ) বলেনঃ---
❝যার কাছে ফৎওয়া চাওয়া হয় তার উচিত উত্তর দেওয়ার পূর্বে আল্লাহর নিকটে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা, যাতে ইস্তিগফার তার অন্তরের মরিচা দূর করে দেয় (আর সে সঠিক উত্তর দিতে পারে)’।❞)
আল-কুরআন আরবী ভাষায় নাযিলকৃত। অধিকাংশ বাংলাভাষীর পক্ষে বাংলা অনুবাদ ছাড়া কুরআন বুঝার উপায় নেই। এ পর্যন্ত বহু আলিম এ গ্রন্থটির বঙ্গানুবাদ করলেও তাঁরা অনেকেই উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করেছেন। ফলে স্বল্প শিক্ষিত এ বিশাল সমাজের নিকট এ মর্মার্থ যেমন রয়ে গেছে দুর্বোধ্য, তেমনি এর মর্মার্থ বোঝার ব্যাপারেও দেখা যায় উদাসীনতা। আল-কুরআনের অনুবাদকে সহজ সরল ভাষায় এবং সহীহ আক্বীদা অনুযায়ী অনুবাদের দিক দিয়ে তাওহীদ পাবলিকেশন্স প্রকাশিত “তাফসীর তাইসীরুল কুরআন” অনন্য। হাজারো সহীহ আক্বীদা ও মানহাজের অনুসারীগণ এই অনুবাদের উপর নির্ভর করে থাকেন।
আহমাদ আবদুল্লাহ –
সংক্ষিপ্ত তাফসীর থাকায় পড়ে খুব মজা পাওয়া যায়