গত শতাব্দীজুড়ে আরব বিশ্বসহ বহু মুসলিম দেশে সমাজতন্ত্রকে ইসলামসম্মত হিসেবে উপস্থাপন করা হয়েছে। আজও অনেকেই সমাজতন্ত্রের বিভিন্ন আদর্শ, স্লোগান ও দাবিকে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন। কিন্তু বাস্তবেই কি সমাজতন্ত্র ইসলামিক?
প্রখ্যাত আলেম আল্লামা মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমিন (রাহিমাহুল্লাহ) সমাজতন্ত্রের দর্শন, মূলনীতি ও দাবিগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন। তিনি সমাজতন্ত্রের ধারণাকে অন্তত ৬৭টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা ও খণ্ডন করেছেন।
“সমাজতন্ত্রের অসারতা” গ্রন্থে সমাজতন্ত্রের প্রকৃত রূপ এবং ইসলামের সাথে এর মৌলিক বিরোধ অত্যন্ত যুক্তিনির্ভর ও দলিলভিত্তিকভাবে তুলে ধরা হয়েছে।
সমাজতন্ত্রের প্রকৃত রূপ জানুন, ইসলামের দৃষ্টিতে এর মূল্যায়ন বুঝুন এবং মতাদর্শগত বিভ্রান্তি থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।
“সমাজতন্ত্রের অসারতা” ইসলাম ও সমকালীন চিন্তাধারা নিয়ে আগ্রহী পাঠকদের জন্য একটি গুরুত্বপূর্ণ, গবেষণাধর্মী ও চিন্তাশীল গ্রন্থ।
200.00৳ Original price was: 200.00৳ .130.00৳ Current price is: 130.00৳ .
35 % ছাড়
Reviews
There are no reviews yet.